logo
Advertisement

মহাখালীর পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মহাখালীর পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
মহাখালীতে পুরোনো ভবনে আগুন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীর ওই ভবনে লাগা আগুন দুপুর ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীর ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।