logo

এবার মেট্রোরেলেও দুই শ্রেণির যাত্রীর জন্য বিশেষ ছাড়

এবার মেট্রোরেলেও দুই শ্রেণির যাত্রীর জন্য বিশেষ ছাড়
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ (৬৫ বছর বা তদূর্ধ্ব), প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৪ মে) ডিএমটিসিএলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক, এ দুটি শ্রেণির যাত্রীরা এখন থেকে মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

বিজ্ঞপ্তিতে ছাড় পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, প্রবীণ (৬৫ বছর বা তদূর্ধ্ব) নাগরিকরা টিকিট কাটার সময় তাদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই ২৫ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

একইভাবে, বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

আগামীকাল সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টা ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ছাড় কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।