Advertisement

রাজধানীতে নারীর ব্যাগ-মোবাইল ছিনতাই, আটক ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে নারীর ব্যাগ-মোবাইল ছিনতাই, আটক ১
লিটন শেখ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকায় এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ট্রাফিক পল্লবী জোনের দায়িত্বরত এক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম লিটন শেখ (২০)।

Advertisement

ডিএমপি জানায়, সোমবার (১৭ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি একজন নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে ধাওয়া শেষে সার্জেন্ট ছিনতাইকারী লিটন শেখকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যাগ ও মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।