logo

ফ্লাইওভারে পড়ে থাকা মুমুর্ষ ৯ মাসের শিশুকে হাসপাতালে পাঠাল পুলিশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ফ্লাইওভারে পড়ে থাকা মুমুর্ষ ৯ মাসের শিশুকে হাসপাতালে পাঠাল পুলিশ
উদ্ধার করা শিশু ফাতেমাকে তার বাবা আকাশ ও মা ফুলবানুর সঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ছবি: ডিএমপি

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ৯ মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর অসুস্থ অবস্থায় একটি শিশু পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন বলেন, উদ্ধার করা শিশু ফাতেমাকে তার বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

পুলিশের উদ্যোগে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে শিশু ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে বলেও জানান ডিসি আকতার।