logo

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থায়ন, গ্রেপ্তার ১

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থায়ন, গ্রেপ্তার ১
মোস্তফা আহমেদ জুয়েল। ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোস্তফা আহমেদ জুয়েল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক দেড়টার দিকে আজিমপুর পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করে। গ্রেপ্তারকৃত মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক এবং এই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।

গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।