সারা দেশ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে ১৫ মাস আগে। তবে এখন পর্যন্ত নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়নি। ফলে এই বিদ্যালয়ে ১৫ মাস ধরে বিদ্যুৎহীন পরিবেশে পাঠ চলছে। তীব্র গরমে শ্রেণিকক্ষে ফ্যান না চলায় দুর্ভোগে পড়েছে শতাধিক শিক্ষার্থী।
সারা দেশ
