Advertisement

বাংলাদেশি মেরিনারদের উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে সিইউবিতে আন্তর্জাতিক সেমিনার

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশি মেরিনারদের উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে সিইউবিতে আন্তর্জাতিক সেমিনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশি মেরিনারদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও পেশাগত সুযোগ নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বাংলাদেশি মেরিনারদের উচ্চশিক্ষার সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগ। মালয়েশিয়ার তেরেংগানু বিশ্ববিদ্যালয় এতে সহযোগিতা করে।

সেমিনারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মেরিটাইম ও পরিবহন খাতের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা মেরিনারদের কর্মঅভিজ্ঞতার সঙ্গে উচ্চশিক্ষা ও বিশেষায়িত জ্ঞান যুক্ত করে আন্তর্জাতিক মেরিটাইম খাতে তাদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইউবির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফত। উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. জহিরুল হক।

সেমিনারে বাংলাদেশি মেরিনারদের কর্মঅভিজ্ঞতার সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, মেরিটাইম শিক্ষা শুধু জাহাজ পরিচালনায় সীমাবদ্ধ না রেখে পরিবহন, সরবরাহ ব্যবস্থাপনা, বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বিত করা প্রয়োজন।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানুর সংশ্লিষ্ট শিক্ষকরা মেরিটাইম ও পরিবহন খাতে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাস্তব কর্মঅভিজ্ঞতার সঙ্গে একাডেমিক জ্ঞান যুক্ত হলে বাংলাদেশি মেরিনারদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে দক্ষতা ও ক্যারিয়ার সম্ভাবনা বাড়বে।

সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার, ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ এবং মুসলিমবান্ধব শিক্ষার পরিবেশ নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার মানের পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাচ্ছন্দ্যও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইউবির শিপিং ও মেরিটাইম সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন।

সেমিনারে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক যোগাযোগ, মেরিটাইম শিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশি মেরিনারদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।