logo

সুবর্ণচরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

সুবর্ণচরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু হয় মো. কামরুল ইসলামের। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে মো. কামরুল ইসলাম নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চর জুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ওই এলাকার হাজী শাহ আলম কেরানি বাড়ির মোহাম্মদ আলা উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মা ছিল রান্নাঘরে, এ সময় বাড়ির উঠানে খেলছিল কামরুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান এশিয়া পোস্টকে বলেন, শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।