logo

শেরপুরে নিখোঁজ পাঁচ ছাত্রের মধ্যে তিনজন উদ্ধার

শেরপুরে নিখোঁজ পাঁচ ছাত্রের মধ্যে তিনজন উদ্ধার
উদ্ধার হওয়া ছাত্র রাব্বানী, রাসেল ও তোফায়েল। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্ররা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী), মানিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়।

শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম জানান, উদ্ধারকৃত শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।