logo
Advertisement

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে বিদ্যুৎ-বিভ্রাট

সিলেট, সিলেট
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে বিদ্যুৎ-বিভ্রাট
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনাস্থলে বিদ্যুৎ চলে যাওয়ার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনাস্থলে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনাস্থলে প্রায় ১৫ মিনিট বিদ্যুৎ ছিল না। তবে ওই সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।

সিলেট সিটি করপোরেশনের আয়োজনে বিকেল তিনটা ৪০ মিনিটে নগর ভবনে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। দুপুর দুইটা থেকেই নগরের নানা শ্রেণি-পেশার প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সংবর্ধনাস্থলে আসতে শুরু করেন।

বিকেল পৌনে তিনটার কিছু আগে হঠাৎ নগর ভবনের বিদ্যুৎ চলে গেলে মঞ্চ অন্ধকার হয়ে পড়ে। প্রায় ১৫ মিনিট পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

তবে এটি কোনো লোডশেডিং ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিংয়ের কোনো প্রশ্নই আসে না। এটি অন্য কোনো কারিগরি ত্রুটি বা গোলযোগের কারণে ঘটতে পারে।

তিনি আরও জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে আজ সিলেটে কোনো লোডশেডিং রাখা হয়নি। লো-ভোল্টেজের কিছু সমস্যা থাকলেও তা ঢাকার কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হয়েছে।