logo
Advertisement

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ডোমার, নীলফামারী
ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমারের কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।