logo

মুন্সীগঞ্জে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীকে নেওয়া হলো ঢাকায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীকে নেওয়া হলো ঢাকায়
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রহিমা বেগম নামে এক নারী দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার উত্তর পাড়া এলাকায় আব্দুল হালিম দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে দগ্ধ রহিমা বেগমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।