logo

নড়াইলের ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার

নড়াইলের ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিক ভট্টাচার্য। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নাশকতার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে কুড়িগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আশিক ভট্টাচার্য নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। বুধবার ভোরে কুড়িগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এশিয়া পোস্টকে বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ কোর্টে প্রেরণ করা হবে।