logo
Advertisement

ফুচকার দোকানে হাসাহাসি থেকে সংঘর্ষ, যুবকের পেটে ছুরিকাঘাত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ফরিদপুর, ঢাকা
ফুচকার দোকানে হাসাহাসি থেকে সংঘর্ষ, যুবকের পেটে ছুরিকাঘাত
সংঘষে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হৃত্বিক শেখ নামে এক যুবকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। কাকন আরেকজনের মাথায় আঘাত লেগেছে। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বোয়ালমারী উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত হৃত্বিক শেখ বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে। কাকন একই এলাকার মনিরুল ইসলামের ছেলে। গুরুতর আহত দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বল বোয়ালমারী উপজেলা পার্কের সামনে ফুচকা ও চটপটি খাচ্ছিল কিশোরদের দুটি দল। একটি দলে হৃত্বিক ও কাকনসহ ১০ থেকে ১২ জন এবং অপর দলে আনাম, মেহেদী ও সাগরসহ ১২ থেকে ১৩ জন ছিলেন। একপর্যায়ে দ্বিতীয় দলের কয়েকজন উচ্চস্বরে হাসাহাসি করলে তা নিয়ে হৃত্বিকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।

পরে ধাক্কাধাক্কি ও থাপ্পড়ের ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হৃত্বিকের পেটে ছুরিকাঘাত করা হয় এবং কাকনের মাথায় আঘাত লাগে। অপর পক্ষের আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হৃত্বিক ও কাকন চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ফুচকা খাওয়ার সময় হাসাহাসিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।