logo
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও ও নতুন হাবলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জব্বার মিয়ার পক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শের আলমের পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।