logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

স্বামী বাসায় ফিরে ডাকার পরও সাড়া মেলেনি, দরজা ভেঙে কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ উদ্ধার

স্বামী বাসায় ফিরে ডাকার পরও সাড়া মেলেনি, দরজা ভেঙে কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ উদ্ধার
শিক্ষক চন্দা শর্মা কান্তা। ছবি: পরিবারের কাছ থেকে নেওয়া

চট্টগ্রামের খুলশীতে নিজ ঘর থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলয় কান্তি শর্মা। পুলিশ জানিয়েছে, তাদের সংসারে কোনো সন্তান নেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় তিনি একাই ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভাঙা হয়। এ সময় ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি। তবে মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।