হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ শিশু ভর্তি
এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০৭ শিশু।
মঙ্গলবার (২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৯৮ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৬৪৭ শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
