logo

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে শোডাউন ও মিছিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে শোডাউন ও মিছিল
মাদারীপুরে আওয়ামী লীগের মিছিল। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী মঙ্গলবার (২৩ জুন)। এ উপলক্ষে মাদারীপুরে শোডাউন ও মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর হাইওয়ে এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর হাইওয়ে এলাকায় কয়েকশ নেতাকর্মী একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত শোডাউন করেন। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নেতাদের ফেসবুক আইডিতে ভিডিও ও ছবি প্রচার করেন।

এ বিষয় মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, প্রশাসনের উচিত অচিরে তাদেরকে আইনের আওতায় আনা। না হলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমাদের সবসময় নিষিদ্ধ সংগঠনের সদস্যেরদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমাদের অগোচরে আজ দুপুরে পাঁচ মিনিটের মতো মিছিল করেছে। আমাদের অভিযান চলমান রয়েছে।