logo

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ১০ গুদাম

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ১০ গুদাম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাগা আগুন সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০টি গুদাম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও।

কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।