logo
Advertisement

সাতক্ষীরার যেসব এলাকায় রোববার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সাতক্ষীরার যেসব এলাকায় রোববার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি

জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাল সকালে রাস্তার খুঁটি সরানোর কাজ চলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কালিগঞ্জ উপজেলার আওতাধীন ফুলতলা এলাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা এই কাজ চলবে। ফলে ওই সময়ে উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎবিহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে—পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।