logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হানিফ পরিবহন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঈদগাঁও থানাসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়‍ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ওবান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট