logo

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা ফটক। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির একাধিক অভিযোগ ওঠার পর এই ব্যবস্থা নেওয়া হলো।

মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, তার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় অর্থ আদায় ও হয়রানির অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।