Advertisement

ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেল মুরগিবোঝাই পিকআপ

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেল মুরগিবোঝাই পিকআপ
খাদে পড়ে আছে দুর্ঘটনার শিকার পিকআপ। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ফুলগাজী উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে মুরগিবোঝাই পিকআপ।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী থেকে মুরগিবোঝাই পিকআপটি ফুলগাজীর দিকে যাওয়ার পথে বন্দুয়া ব্রিজসংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির পাশে দুর্ঘটনায় পিকআপটির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগিবোঝাই পিকআপটি ফুলগাজীর দিকে যাওয়ার পথে বন্দুয়া ব্রিজসংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। হঠাৎ গাড়িটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ড্রাইবার ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, আমরা দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ বলতে পারব।

বিষয় :ফেনী