logo
Advertisement

খাগড়াছড়িতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ
শপিং মল ও মার্কেটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। বুধবার খাগড়াছড়ি পৌর শহরে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে রাত ৮টার পর ওষুধের দোকান ও ভাতের হোটেলসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় এ নির্দেশ দেন তিনি। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা ও বন্ধ রাখার বিষয়ে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেছে। নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

তিনি আরও বলেন, রাত ৮টার পর ওষুধের দোকান ও ভাতের হোটেলসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।

আগামীকাল থেকে রাত ৮টার পর জরুরি সেবার বাইরে কোনো দোকান খোলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।