logo
Advertisement

গাজীপুরে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের স্বপ্ন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
গাজীপুরে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের স্বপ্ন
কালিয়াকৈরের নন্দীচালা গ্রামে রাতের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের দৃশ্য। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি গরুসহ বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও মাছ ধরার জাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দুই পরিবারের দাবি, আগুনে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ রাধাবল্লভ মালোর গোয়ালঘর ও অর্জুন মালোর বসতঘরে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই তা পুরো গোয়ালঘর ও পাশের অর্জুন মালোর বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা দুটি গরু, মজুদকৃত মাছ ধরার জাল এবং অর্জুন মালোর ঘরের সব আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে যায়। পরে এলাকাবাসী প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, পাশাপাশি দুটি বাড়িতে রাধাবল্লভ মালো ও অর্জুন মালোর পরিবার বসবাস করে। রাতে আগুনে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।