কোরবানির মাংস বিতরণে বের হয়ে বাসচাপায় গেল প্রাণ
এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের চাপায় সফিকুল ইসলাম সফি নামের এক দর্জি ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। পেশায় সফিকুল ইসলাম দর্জি ব্যবসায়ী ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানির গরুর মাংস দেওয়ার জন্য বাসা থেকে বের হন। তিনি রাজাবাড়ী প্রাইমারি স্কুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুত গতির বাস সফিকে চাপা দেয়। তাকে স্থানীয়রা টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
