টেকনাফে সীমান্তবর্তী এলাকায় ১৪ লাখ ইয়াবাসহ আটক ২
এশিয়া পোস্ট নিউজ

কক্সবাজারের টেকনাফ উপেজেলার হ্নীলা সীমান্তবর্তী এলাকা থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, আটকদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

