logo
Advertisement

মুন্সীগঞ্জে মসজিদ ও কাপড়ের দোকানে আগুন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শ্রীনগর, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে মসজিদ ও কাপড়ের দোকানে আগুন
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মসজিদের একাংশ ও কাপড়ের দোকান পুড়ে গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার পূর্ব কামারখোলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি মসজিদের একাংশ, ফ্যান ও মাইক সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখের একটি টিনের তৈরি কাপড়ের দোকান পুড়ে গেছে। দোকানে থাকা ফ্রিজ, সেলাই মেশিন, কাপড়, ফ্যান, খাটসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।