logo

বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
বহিষ্কার বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের উজিরপুরে কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারে কাঞ্চন মোল্লাকে ৬ নম্বর আসামি করা হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।