সমাজসেবক আব্দুস সোবহানের দাফন সম্পন্ন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহানের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় হেলেঞ্চা সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মফস্বল বিভাগের ওয়েব এক্সিকিউটিভ হাসানুল ইসলামের বাবা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এলাকায় সৎ, ভদ্র, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে তার পরিচিতি ছিল।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তার মৃত্যুতে হেলেঞ্চা গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




