logo

পড়ে ছিল নারীর দগ্ধ মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
পড়ে ছিল নারীর দগ্ধ মরদেহ
ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী মোছা. নাসিমা (৩৫) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) সকালে ফাজিলপুর গ্রামের দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার।

এ বিষয়ে হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।