logo

সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন প্রবাসীকল্যাণমন্ত্রী
আরিফুল হক চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিলেটে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মন্ত্রীর সহকারী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী এখন অনেকটাই সুস্থ এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কুমারপাড়ার বাসায় ফেরেন আরিফুল হক চৌধুরী। আজ সকালে ঢাকার উদ্দেশ্যে বিমানে যাত্রা করেন তিনি।

গত শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। সকালে নিজ নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর শরীরে অস্বস্তি ও ঝিমঝিম ভাব অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

মন্ত্রীর আকস্মিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তার পূর্বনির্ধারিত সব সফরসূচি বাতিল করা হয়েছিল।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট