সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনকে সন্দ্বীপ নাগরিক সমাজের সংবর্ধনা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনকে সন্দ্বীপ নাগরিক সমাজের সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’।

Advertisement

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৯ সালে ‘অধিকার আদায়ে আপসহীন’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘আমি জীবনে কোনো প্রকার অনিয়মে নিজেকে জড়িত করিনি, ভবিষ্যতেও করব না।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে নতুন করে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করে তিনি তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আজীবন সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শাহ মো. আলমগীর, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মো. আবুল কাসেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, সন্দ্বীপ লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ মুহাম্মদ সলিমুল্লাহ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. সাইফুর রহমান লিংকন।

এ ছাড়া চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. মোশারেফ হোসেন, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আবুল কাসেম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শাহাদাৎ হোসেন এবং লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সাবেক সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সচিব এ কে ফজলুল করিম বাবুল প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নিটল ইন্স্যুরেন্স কোম্পানির এডিশনাল এমডি আশরাফ উল্যাহ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম, বঙ্গবন্ধু ল টেম্পলের শিক্ষক অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।