logo

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তার ইমন আলী। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ইমন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমন আলী কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।