logo
Advertisement

নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে চালকের সহকারী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমুন্সীগঞ্জ
নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে চালকের সহকারী নিহত
মরদেহ উদ্ধার করেছে ফায়ার সর্ভিস। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ‘আহসান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়ে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের আগ মুহূর্তে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

তিনি আরও জানান, বাসটি থামানোর জন্য চালকের সহকারী চাকায় বাধা দেওয়ার উদ্যোগ নিতে গিয়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।