রাঙামাটির দুর্গম গ্রামে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি

রাঙামাটির সাজেকে দুর্গম থলছড়া গ্রামে নিউমোনিয়ায় দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।
মৃত শিশু জযন্ত চাকমা সীমান্তবর্তী থলছড়া গ্রামের বাসিন্দা সমীরণ চাকমার সন্তান।
সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা বলেন, আমার ওয়ার্ডের দুর্গম তলছড়া গ্রামে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অতি দুর্গম গ্রাম হওয়ার কারণে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এশিয়া পোস্টকে বলেন, শিশুর পরিবার ও সেখানকার জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি। হাম নয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটি মারা গেছে।
এলাকাটি অতি দুর্গম উল্লেখ করে তিনি বলেন, আমি কয়েকবার ওই এলাকায় গিয়েছি। সেখানে খাদ্যাভাবে পুষ্টিহীনতা একটি বড় ইস্যু।
