Advertisement

ব্যাগ নিয়ে হাঁটছিলেন আলীকদমের রাস্তায়, তল্লাশিতে মিলল ৩৩৯ রাউন্ড গুলি

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
ব্যাগ নিয়ে হাঁটছিলেন আলীকদমের রাস্তায়, তল্লাশিতে মিলল ৩৩৯ রাউন্ড গুলি
জব্দ করা গুলি। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে, বুধবার রাত ১টা ৪০ মিনিটের দিকে আলীকদম-থানচি সড়কের এক কিলো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ বুধবারের অভিযানে বিপুল গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া এসব গুলির উৎস, সংরক্ষণের উদ্দেশ্য এবং কোথায় বা কী কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা জানতে সংশ্লিষ্টরা তদন্ত করে দেখছেন। একইসঙ্গে আটক ব্যক্তির সঙ্গে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ সংশ্লিষ্ট কোনো চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালানোর সময় একটি ব্যাগ মাংরুম মুরুংকে পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ৩৩৯ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, মাংরুম মুরুংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।