হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসবেন বলেছেন। তিনিও চান, শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন। আইনের পথে হাঁটবেন। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক।
শেখ হাসিনার খুন, গুম ও গণহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করার উপায় নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে হবে, যেখানে সৃষ্টিকর্তার পর মানুষ বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে।
আইনমন্ত্রী বলেন, বিচারকের শুধু আইন জানা যথেষ্ট নয়, তার মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। বিচারপ্রার্থীরা যেন আদালতে এসে ন্যায়বিচারের পাশাপাশি আস্থা ও নিরাপত্তার অনুভূতি পান, সেই ধরনের বিচার বিভাগ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে বিচারকদের সততা, মানবিকতা ও ন্যায়পরায়ণতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতকে প্রতিষ্ঠিত করতে হবে।
.png)

