logo
Advertisement

চাঁদপুরে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুরে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক
আটক মা-ছেলে। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মা রহিমা বেগম (৫০) ও ছেলে আব্দুল করিমকে (২৮) আটক করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লঞ্চঘাট এলাকায় চাঁদপুর সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে।

আটক রহিমা বেগম কুমিল্লা জেলার মিস্ত্রী গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী এবং আব্দুল করিম তার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।

পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি এই মাদক চালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমগীর হোসাইন জানান, নৌ থানা পুলিশ মাদকের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।