logo

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার
মোশাররফ হোসেন মুন। ছবি: তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার আদম আলীর ছেলে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।