logo

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার
রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার ছেলে মাহিম রহমান বলেন, বাসা থেকে বাবাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা আমাদের এখনো জানানো হয়নি।

মাহফুজুর রহমান মিতা দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত মোস্তাফিজুর রহমানও একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।