logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চট্টগ্রামে ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামে ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
মো. আসাদুজ্জামান। ছবি : পারিবাকি সূত্রে পাওয়া

চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে মো. আসাদুজ্জামান (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান আসাদুজ্জামান। একপর্যায়ে তাদের সঙ্গে তারও বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের মধ্যে আসাদুজ্জামান জড়িয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট