logo
Advertisement

নাটোরে শিশুসন্তানের সামনে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে শিশুসন্তানের সামনে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

নাটোরে শিশুসন্তানের সামনে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী রাকিব হোসেন ও স্ত্রী লিজা খাতুন আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার কাফুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিব হোসেন একই এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাকিব ও লিজার বিচ্ছেদ হয়েছিল। কয়েক দিন আগে তারা নিজেরা মীমাংসা করে সংসার শুরু করেন। কিন্তু তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শুক্রবার বিকেলে তাদের ঘর থেকে শিশুসন্তানের কান্না শুনতে পান পরিবারের সদস্যরা।

তারা দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবরকে দেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দরিদ্রতার কারণে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :