logo

গাজীপুরে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’

গাজীপুরে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’
গাজীপুরের কোনাবাড়ীতে উদ্ধার হওয়া বোমাসদৃশ লাল বস্তু। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাল রঙের বোমাসদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো হওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় করেন উৎসুক জনতা। লাল রঙের বাটির মতো বস্তুটির বাইরে তার বের করা রয়েছে। এর গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ এবং এর নিচে লেখা ‘এমকে ডট’।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। এ বিষয়ে যেহেতু আমরা বিশেষজ্ঞ নই, তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।