logo

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগরা ও চৌরাস্তা এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা বাসা হতে বের হয়ে কারখানায় যান, তবে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ভোগরা, চৌরাস্তা, তিনসড়ক এলাকার কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।