logo

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-যমুনা সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দ্রুত মেরামতের পর তা স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা ওই এলাকার রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেললাইন মেরামত করেন। স্থানীয়দের তৎপরতা ও দ্রুত মেরামতের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট