logo

ভাড়া বাসায় মিলল স্পা কর্মীর ঝুলন্ত মরদেহ

ভাড়া বাসায় মিলল স্পা কর্মীর ঝুলন্ত মরদেহ
স্পা কর্মী সুমি আক্তার মীম। ছবি: মীমের ফেসবুক আইডি থেকে নেওয়া

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এর স্পা কর্মী ছিলেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফিরবিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ। তিনি এশিয়া পোস্টকে জানান, ওই বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যেতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।