logo
Advertisement

শিকল দিয়ে গাছে বেঁধে মেয়ের জামাইকে পেটালেন শ্বশুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,শেরপুর
শিকল দিয়ে গাছে বেঁধে মেয়ের জামাইকে পেটালেন শ্বশুর
গাছে বেঁধে নির্যাতন। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মেয়ের জামাইকে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৯ জুন) নয়জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়েকে বিয়ে করেন যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের ওই যুবক। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন তিনি। এর কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ তৈরি হয়।

বৃহস্পতিবার এসব টাকার হিসাব ও টাকা ফেরত চাইলে শ্বশুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন যুবককে একটি নারিকেল গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়ি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্বশুর মহর উদ্দিন জানান, মেয়ের জামাই বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার তার গায়ে হাত তুলেছেন মেয়ের জামাই।

এ বিষয়ে স্থানীয় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় শ্বশুরসহ জড়িতদের আসামি করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।