logo
Advertisement

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা। ছবি : এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী আগমন উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

এছাড়াও সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।