logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, গ্রেপ্তার ৭

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, গ্রেপ্তার ৭
ডেটিং অ্যাপে প্রতারণায় ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে ‘মেগা পার্সোনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এর আগে, সোমবার রাতে নগরীর সেনিবাড়ি এলাকায় নুরুল হুদা নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠতলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ওই সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিবকে (২০)। তারা ময়মনসিংহ, টাঙ্গাইল ও বরিশালের বাসিন্দা।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এশিয়া পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সোনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

তিনি বলেন, এই চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান।